০১ অক্টোবর ২০২৬ তারিখে ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ হতে 'ফ্যামিলি কার্ড' বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি***০১ অক্টোবর ২০২৬ তারিখে ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ হতে 'ফ্যামিলি কার্ড' বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি*****


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী মিজ্‌ ফারজানা শারমীন, এমপি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দের সাথে পরিচিতি প্রদান অনুষ্ঠান। ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। নব যোগদানকৃত সম্মানিত মহাপরিচালক জনাব শাহ মোহাম্মদ মাহবুব মহোদয় সমাজসেবা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিজ্‌ ফারজানা শারমীন, এমপি মহোদয়ের সমাজসেবা অধিদপ্তরে আগমন। ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি এঁর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা এঁর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চাঁদপুরসহ আরও ২০ টি জেলায় ২য় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী মিজ্‌ ফারজানা শারমীন, এমপি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দের সাথে পরিচিতি প্রদান অনুষ্ঠান। শোকাহত

সেবা সমূহ

সব দেখুন

যৌন হয়রানি নিরসন ও প্রতিরোধ

সমাজসেবা অধিদপ্তরের চলমান কর্মসূচি

সমাজসেবা অধিদপ্তরের চলমান কর্মসূচি

রূপকল্প (Vision): সমন্বিত ও টেকসই উন্নয়ন

অভিলক্ষ্য (Mission): উপযুক্ত ও আয়ত্বাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন।

২০২৬-২৭ অর্থবছরে পরিচালিত কার্যক্রমসমূহের তথ্য

সামাজিক নিরাপত্তা কার্যক্রম

১. ফ্যামিলিকার্ড: উপকারভোগী ৪১ লক্ষ জন, জনপ্রতি মাসিক আর্থিক সহায়তার পরিমান ২৫০০ টাকা এবং বাজেট ১৪,৫০০.০০ কোটি টাকা;

২. বয়স্ক ভাতা: উপকারভোগী ৬২ লক্ষ জন, জনপ্রতি মাসিক ভাতার হার ৭০০ টাকা এবং বাজেট ৫২৩৯.২৫ কোটি টাকা;

৩. বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা: উপকারভোগী ৩০ লক্ষ জন, জনপ্রতি মাসিক ভাতার হার ৭০০ টাকা এবং বাজেট ২৫৩৫.১২ কোটি টাকা;

৪. প্রতিবন্ধী ভাতা: উপকারভোগী ৩৮ লক্ষ জন, জনপ্রতি মাসিক ভাতার হার ১০০০ টাকা এবং বাজেট ৪৫৮৭.৩৬ কোটি টাকা;

৫. প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি: উপকারভোগী ১ লক্ষ জন, বাজেট ১২৮.০৯ কোটি টাকা;

৬. অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকার্যক্রম (হিজড়া, বেদে,অনগ্রসর ওচা-শ্রমিক): উপকারভোগী ২ লক্ষ ৭৯ হাজার জন, বাজেট ২৩৪.৬২ কোটি টাকা;

৭. ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী: উপকারভোগী ৩ হাজার জন, বাজেট ১২ কোটি টাকা;

৮. ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি: উপকারভোগী ৬৫ হাজার জন, এককালীন অনুদানের পরিমান ১ (এক) লক্ষটাকা, বাজেট ৬৫০ কোটি টাকা;

দারিদ্র্য নিরসন কার্যক্রম

১. পল্লী সমাজসেবা (RSS) কার্যক্রম: উপকারভোগীর সংখ্যা ৩৫.০৫ লক্ষ জন, বাজেট ৩০.০০ কোটি টাকা;

২. পল্লী মাতৃকেন্দ্র (RMC) কার্যক্রম: উপকারভোগীর সংখ্যা ১৩.৬১ লক্ষ জন, বাজেট ২৫.০০ কোটি টাকা;

৩. শহর সমাজসেবা (UCD) কার্যক্রম: উপকারভোগীর সংখ্যা 2.18 লক্ষ জন, বাজেট ১৪.৪০ কোটি টাকা;

৪. দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম: উপকারভোগীর সংখ্যা ১.৯৯ লক্ষ জন, বাজেট ২.৪০ কোটি টাকা;

৫. আশ্রয়ণ প্রকল্প কার্যক্রম: উপকারভোগীর সংখ্যা ৩৯ হাজার জন, বাজেট ২০.৭৩ কোটি টাকা।

সেবামূলক ও কমিউনিটি ক্ষমতায়ন

১. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ: নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা ৬৬ হাজার ৬০৭ টি, এর মধ্যে ৫ হাজার ৫৬২টি বেসরকারি এতিমখানা।

২. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম: ইউনিট সংখ্যা ৫৪৭ টি, এপর্যন্ত মোট ৪ কোটি ৫৩ লক্ষ ৮৫ হাজার জন রোগীকে সেবা প্রদান;

৩. প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিস: ইউনিট সংখ্যা ৭২টি, প্রবেশনার ৩৩ হাজার ২৭২ জন, অব্যাহতি ২০ হাজার ২৫৯ জন এবং ডাইভারশন ৫ হাজার ১৬২ জন;

প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন

১. জাতীয় সমাজসেবা একাডেমি: ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ১১ হাজার ৬৭৩ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান;

২. আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র: ৮ বিভাগে ৮টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ৩৪ হাজার ৫২৪ জন কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান;

৩. আর্থ-সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র: মহিলাদের জন্য আর্থ-সামাজিক উন্নয়নকল্পে ঢাকার মিরপুর ও রংপুরের শালবনে প্রতিষ্ঠিত কেন্দ্র দুটির মাধ্যমে এ পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা ১৭ হাজার ৭৪৮ জন।

৪. দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র: মোট কেন্দ্র ৮০টি, জাতীয়দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ২৩টি ট্রেডে ৩৬০ ঘণ্টা প্রশিক্ষণ গ্রহণ করেছে ৩.৮৫ লক্ষ জন তরুণ-তরুণী;

প্রাতিষ্ঠানিক কার্যক্রম

১. সরকারি শিশু পরিবার: ৮৫টি সরকারি শিশু পরিবারে অনুমোদিত আসন ১০ হাজার ৩০০, এযাবৎ পুনর্বাসিত/উপকৃত ২ লক্ষ ৬৪ হাজার ৫৩২ জন;

২. ছোটমনি নিবাস: ৬টি ছোটমনি নিবাসে অনুমোদিত আসন ৬০০, পুনর্বাসিত/উপকৃত ১ হাজার ৮২০ জন;

৩. দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র: দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র ১টি। অনুমোদিত আসন ৫০, পুনর্বাসিত/উপকৃত ৮ হাজার ৬০০ জন;

৪. দুস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র: দুস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ৩টি, অনুমোদিত আসন ৭৫০, পুনর্বাসিত/উপকৃত ৭ হাজার ৩০০ জন;

৫. শিশু উন্নয়ন কেন্দ্র: ৩টি শিশু উন্নয়ন কেন্দ্রের অনুমোদিত আসন ৬০০, এ পর্যন্ত পুনর্বাসিত/উপকৃত ৬৬ হাজার ৮৪৩ জন;

৬. ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা: ৪ হাজার 209টি ইউনিটে উপকারভোগীর সংখ্যা ১.১৭৫ লক্ষ শিশু;

৭. সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র: ১৭টি কেন্দ্রে ৩২টি ইউনিট, উপকারভোগী ১৯ হাজার ৯৭৯ জন ও পুনর্বাসিত ১৭ হাজার ৩৫০ জন;

৮. চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিপি), ফেইজ-২: ৬৪ জেলার ৪৯৫ টি উপজেলা এবং ১২ সিটি কর্পোরেশন এলাকায় কার্যক্রম চলমান;

৯. চাইল্ড হেল্পলাইন “১০৯৮”: জুন ২০২৬ পর্যন্ত সর্বমোট ২৮.২৬ লক্ষ জনকে বিভিন্ন (শিশুদের নিরাপত্তা, উদ্ধার, নির্যাতন, শিশু পাচার, বাল্যবিবাহ রোধসহ অন্যান্য) সেবা প্রদান।

সামাজিক অবক্ষয় প্রতিরোধ কার্যক্রম

১. সরকারি আশ্রয়কেন্দ্র: ৬টি সরকারি আশ্রয়কেন্দ্রে অনুমোদতি আসন ১ হাজার ৯০০ এবং পুনর্বাসিত/উপকৃত ৬৩ হাজার ৭ জন;

২. সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র: ৬টি কেন্দ্রে অনুমোদিত আসন ৬০০, পুনর্বাসিত/উপকৃত ১ হাজার ৪৯৫ জন;

৩. মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম): ৬টি কেন্দ্রে অনুমোদিত আসন ৩০০, পুনর্বাসিত/উপকৃত ১৬ হাজার ৭৭৮ জন।

৪. শান্তিনিবাস: সরকারি শিশু পরিবারের অভ্যন্তরে প্রবীণদের জন্য ৮ বিভাগে ৮টি শান্তি নিবাস রয়েছে, আসন সংখ্যা ২০০ জন।

প্রতিবন্ধীব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম

১. জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র (মিরপুর-১৪, ঢাকা): অনুমোদিত আসন ৭৫ এবং পুনর্বাসিত/উপকৃত ৪ হাজার ৭৮১ জন;

২. মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান (রউফাবাদ, চট্টগ্রাম): অনুমোদিত আসন ৭৫ এবং পুনর্বাসিত/উপকৃত ৪৫৭ জন;

৩. সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় (বরিশাল): অনুমোদিত আসন ১১০ এবং পুনর্বাসিত/উপকৃত ৫৪২ জন;

৪. সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় (চাঁদপুর/ ফরিদপুর/সিলেট/ঝিনাইদহ): অনুমোদিত আসন ৪০০ এবং পুনর্বাসিত/ উপকৃত ৩ হাজার ১৯৮ জন;

৫. পিএইচটি সেন্টার (মিরপুর, ঢাকা/মুরাদপুর, চট্টগ্রাম/রাজশাহী/খুলনা): অনুমোদিত আসন ৫৮০ এবং পুনর্বাসিত/ উপকৃত ১০ হাজর ৪০৫ জন;

৬. সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম (সকল জেলা): ৭৬টি ইউনিটে অনুমোদিত আসন ৭৬০ এবং পুনর্বাসিত/ উপকৃত ১ হাজার ৮৭৬ জন;

৭. জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (এনটিআরসিবি, টঙ্গী, গাজীপুর): অনুমোদিত আসন ৫০ এবং পুনর্বাসিত/উপকৃত ১ হাজার ৩১৬ জন;

৮. শারীরিক প্রতিবন্ধীদের ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ইআরসিপিএইচ, টঙ্গী, গাজীপুর): অনুমোদিত আসন ৮৫ এবং পুনর্বাসিত/উপকৃত ৪ হাজার ২৬০ জন;

৯. শারীরিক প্রতিবন্ধীদের গ্রামীণ পুনবার্সন উপ কেন্দ্র (আরআরসি, ফকিরহাট, বাগেরহাট): অনুমোদিত আসন ৩০ এবং পুনর্বাসিত/উপকৃত ৩৬৫ জন;

১০. ব্রেইল প্রেস (স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর): ৩০ হাজার ৫৩১ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই প্রদান;

১১. কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র (স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর): পুনর্বাসিত/উপকৃত ৩৬১ জন;

১২. এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: ৬টি ইউনিটে অনুমোদিত আসন ৬০০ এবং পুনর্বাসিত/উপকৃত ৩ হাজার ৯৬১ জন।

১৩. কক্লিয়ার ইমপ্ল্যান্টকর্মসূচী: ৯টি হাসপাতালের মাধ্যমে (ঢাকা মেডিকেল, সলিমুল্লাহমিটফোর্ড, তেজগাঁও ইএনটি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা সিএমএইচ, চট্টগ্রামসিএমএইচ, ময়মনসিংহ মেডিকেল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল, ফরিদপুর মেডিকেল) সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদেরসরকারি খরচে বা ভর্তুকিতেকক্লিয়ার ইমপ্ল্যান্ট (কানে শোনার অত্যাধুনিকযন্ত্র) সার্জারি করানো হয়।

১৪. প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি www.dis.gov.bd সফটওয়্যারে এন্ট্রিকৃত প্রতিবন্ধীব্যক্তির সংখ্যা ৩৯ লক্ষ ৭৫ হাজার ০৩৪ জন। পুরুষ: ২৩ লক্ষ ৮২ হাজার ৫০৩ জন, মহিলা: ১৫ লক্ষ ৮৯ হাজার ৫৫২ জন, হিজরা ২ হাজার ৯৭৯ জন।

(১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত)

রোহিঙ্গাশিশু সুরক্ষা ও পুনর্বাসন কার্যক্রম

সুরক্ষানিশ্চিত করতে সরকার মার্চ ২০১৮ থেকে রোহিঙ্গাশিশু সুরক্ষা ও পুনর্বাসন কার্যক্রমশুরু করে।কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৮,১৮৪ জন রোহিঙ্গাশিশুকে কেইস ম্যানেজমেন্ট সার্ভিসেরমাধ্যমে বিভিন্ন ধরনের সেবা প্রদান করাহয়েছে। এছাড়া, জুন ২০২২ পর্যন্ত ৯,৪১৪ জন রোহিঙ্গাশিশুকে মাসিক ২,০০০ টাকাহারে মোট ১৮.৭৭কোটি টাকা নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে। শিশুসুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ পর্যন্ত ১৩১টি কমিউনিটি-বেইজড চাইল্ড প্রোটেকশন কমিটি (CBCPC) গঠন করা হয়েছে।পাশাপাশি শিশু, অভিভাবক ও কেয়ারগিভারদের মধ্যেশিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া, নিখোঁজ শিশুদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের লক্ষ্যে Family Tracing and Reunification (FTR) কার্যক্রমেরমাধ্যমে এ পর্যন্ত ৩,০৭৪ জন নিখোঁজশিশুকে তাদের অভিভাবক/কেয়ারগিভারের কাছে হস্তান্তর ওপুনর্বাসন করা হয়েছে।

মেধাবৃত্তি

২০১৮-১৯ অর্থবছর থেকে সরকারি শিশু পরিবারের মেধাবী শিক্ষাথীদের মেধাবৃত্তি প্রদান শুরু হয়। ২০২৫-২৬ অর্থবছরে উচ্চমাধ্যমিক স্তরে ৩০৬ জন এবং উচ্চতর স্তরে ২৪২ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান। ২০২৬-২৭ অর্থবছরে মেধাবৃত্তি বাবদ বাজেট সর্বমোট ১ কোটি ৯ লক্ষ ৩৫ হাজার টাকা।

উন্নয়নমূলক প্রকল্প

২০২৬-২৭ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ২২টি (জিওবি ৬টি, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ ১২টি ও বৈদেশিক সাহায্যপুষ্ট ৪টি) উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাজেট ২৮৪৩৩.৮৭ কোটি টাকা।

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত সমাপ্ত প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত সমাপ্ত প্রকল্পের আওতায় ৩৬টি হাসপাতাল/সংস্থা থেকে ৩০% গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। উপকারভোগী ২৩ লক্ষ ১৬ হাজার ১১৬ জন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন

মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়

minister

আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি

মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিস্তারিত

মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়

minister

মিজ্ ফারজানা শারমীন, এমপি

মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিস্তারিত

সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়

minister

ড. মোহাম্মদ আবু ইউছুফ

সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিস্তারিত

মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর

minister

শাহ মোহাম্মদ মাহ্‌বুব

মহাপরিচালক(অতিরিক্ত সচিব), সমাজসেবা অধিদপ্তর

বিস্তারিত

১০৯৮ শিশুর সহায়তায় ফোন

আমাদের ভৌগলিক অবস্থান

সেবা সহজিকরণ

বাংলাদেশ ই-ডিরেক্টরি

জাতীয় সঙ্গীত

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম