কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২০ জুলাই, ২০২৬ এ ১২:০০ PM

জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র

কন্টেন্ট: পাতা

জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের তথ্য

১৯৮৭ সালে সমাজসেবা অধিদফতরের অধীনে ঢাকার মিরপুর ১৪ তে ৬ একর জমির উপর জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । এ প্রতিষ্ঠানে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত "বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ" এবং সরকারি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় । কেন্দ্রের অভ্যন্তরে ৩ তলা বিশিষ্ট ভবনটিতে কেন্দ্রের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বুদ্ধি প্রতিবন্ধী বালক ও বালিকাদের জন্য পৃথক ২ টি ছাত্রাবাস , শ্রবণ প্রতিবন্ধী বালিকাদের জন্য ১ টি ছাত্রাবাস, দৃষ্টি প্রতিবন্ধী বালিকাদের জন্য ১টি ছাত্রাবাস ও বি.এস.এড প্রশিক্ষণার্থীদের জন্য ১টি ছাত্রাবাসসহ মোট ৫টি ছাত্রাবাস রয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়-সমূহে মোট ১৫১ জন ছাত্রছাত্রী এবং বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজে ২২০ জন (বি এস এড ১১৫ জন এবং এমএসএড ১০৫ জন) প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা রয়েছে। অত্র কেন্দ্রের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ কর্মকর্তা এবং কর্মচারীর মোট পদ ৭৫টি।

লক্ষ্য ও উদ্দেশ্য:

ক. বুদ্ধি, দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ পদ্ধতিতে যথোপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা।

খ. প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।

গ. বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করা।

কার্যক্রমের বিবরণ:

১. বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ:

ক্রম

কোর্সের নাম

মোট আসন

আবাসিক আসন সংখ্যা

অনাবাসিক আসন সংখ্যা

মন্তব্য

১

ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড)

১১৫

৩০

১৯০

২

মাস্টার্স অব স্পেশাল এডুকেশন(এমএসএড)

১০৫

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যেই এ কলেজের সূচনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত এ কলেজে ১ (এক) বছর মেয়াদি বিএসএড (ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন) ও এমএসএড (মাস্টার্স অব স্পেশাল এডুকেশন) কোর্স পরিচালিত হচ্ছে।১৯৯৪ সালে বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।১৯৯৫-৯৬ সাল হতে বি এস এড চালু হয় এবং ২০২০ হতে এম এস এড কোর্স চালু হয়। প্রতি শিক্ষাবর্ষের শুরুতে অনলাইনে আবেদনের মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। বিএসএড কোর্সের আসন সংখ্যা ১১৫ জন ও এমএসএড কোর্সের আসন সংখ্যা ১০৫ জন এবং এর মধ্যে ৩০ জন প্রশিক্ষণার্থীর জন্য আবাসিক সুবিধা বিদ্যমান। উক্ত কোর্সে মানসিক প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা ও দৃষ্টি প্রতিবন্ধিতা এই তিন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয়।

২) প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের কার্যক্রমঃ

বুদ্ধি, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ৩টি মডেল বিদ্যালয়ে আবাসিক সুবিধাসহ ৭ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু আছে এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টি এসএসসি পর্যন্ত চালু আছে। এ বিদ্যালয়গুলো বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের বিএসএড ও এমএসএড কোর্সের প্রশিক্ষণার্থীদের পাঠদান অনুশীলনের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গবেষণা/ইন্টার্নসিপ/ফিল্ড ওয়ার্ক এর কাজে ব্যবহৃত হয়ে থাকে।

৬-১১ বছর বয়সের মৃদু ও মাঝারী পর্যায়ের বুদ্ধি, বাক ও শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তির জন্য প্রতি বৎসর ডিসেম্বর মাসে বিনা মূল্যে ফরম বিতরণ করা হয়। আসন শূন্য সাপেক্ষে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে শিশুরা ভর্তি হতে পারে।

ক্র. নং

বিদ্যালয়ের

নাম

অনুমোদিত আসন সংখ্যা

বর্তমানে অনাবাসিক ছাত্র/ছাত্রীর সংখ্যা

বর্তমানে আবাসিক ছাত্র/ছাত্রীর সংখ্যা

বর্তমানে স্কুলে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীর সংখ্যা

১

সরকারি মানসিক প্রতিবন্ধী বিদ্যালয় (জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র)

৫০ জন

বালক ৩৩ জন

বালিকা ২৩ জন

বালক ২০ জন

বালিকা ১০ জন

৮৬ জন

২

সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় (পি.এইচ.টি. সেন্টার)

২০ জন

বালিকা ২১ জন

-

বালিকা ২০ জন

৪১ জন

৩

সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়

( পি.এইচ.টি. সেন্টার)

২০ জন

বালিকা ৪ জন

বালিকা ২০ জন

২৪জন

মোট

৯০ জন

৩৩ জন

৪৮ জন

২০ জন

৫০ জন

১৫১ জন

ক) মানসিক প্রতিবন্ধী বিদ্যালয় ও ছাত্রাবাস :

মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৫০ তবে বর্তমানে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮৬। এর মধ্যে ২০ জন ছেলে ও ১০ জন মেয়ের জন্য আবাসিক ব্যবস্থা রয়েছে। সরকারি খরচে আবাসিক শিক্ষার্থীদের জন্য খাবার, শিক্ষা , পোশাক , ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহ করা হয়ে থাকে। এদের তত্ত্বাবধায়নের জন্যে হাউজ প্যারেন্ট, মেট্রন , বাবুর্চী এবং এটেনডেন্ট রয়েছেন। অবশিষ্ট ৫৬ জন অনাবাসিক শিক্ষার্থীর মধ্যে বালক ৩৩ জন ও বালিকা ২৩ জন । এ বিদ্যালয়ে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য উপযোগী বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এদের কারিকুলাম প্রাথমিক শিক্ষার প্রচলিত কারিকুলাম হতে কিছুটা সহজ ও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। বিদ্যালয়ে ভর্তিকৃত শারীরিক সমস্যাগ্রস্ত বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য নিয়মিত ফিজিওথেরাপি ও স্পিচথেরাপির ব্যবস্থা রয়েছে।

খ) শ্রবণ প্রতিবন্ধী ছাত্রাবাস (বালিকা) :

অত্র কেন্দ্রে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী (বালিকা) দের জন্য একটি আবাসিক হোস্টেল রয়েছে। এখানে অনুমোদিত আসন সংখ্যা ২০জন । এখানকার নিবাসীরা পার্শ্ববর্তী সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় (পি.এইচ.টি. সেন্টার) এ পড়াশোনা করে। বিদ্যালয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের সাথে যোগাযোগের জন্যে বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, যেমন ইশারা ভাষা, সার্বিক যোগাযোগ পদ্ধতি । তাছাড়া এদের কথা বলার প্রশিক্ষণ ও হিয়ারিং এইড ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়। বিদ্যালয়ে পাঠদানের ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রচলিত কারিকুলাম অনুসরণে ১০ম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা রয়েছে।

গ) দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাস (বালিকা):

অত্র কেন্দ্রে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী (বালিকা) দের জন্য একটি আবাসিক হোস্টেল রয়েছে। এখানে অনুমোদিত আসন সংখ্যা ২০জন । এখানকার নিবাসীরা পার্শ্ববর্তী সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় (পি.এইচ.টি. সেন্টার) এ পড়াশোনা করে। এখানে ১ম - ৫ম শ্রেণি পযর্ন্ত প্রাথমিক শিক্ষার প্রচলিত কারিকুলাম অনুসরণ করে ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দানের ব্যবস্থা রয়েছে। তাছাড়া ইন্দ্রিয় প্রশিক্ষণ, গণিত শেখার জন্যে এবাকাস, টেইলর ফ্রেমের ব্যবহার ও নিরাপদ চলাচলের জন্যে ওরিয়েন্টেশন ও মবিলিটি, সাদাছড়ি ব্যবহার, সাইটেড গাইড প্রশিক্ষণ ইত্যাদি প্রদান করা হয়ে থাকে।

৩) বিদ্যালয় , কলেজ ও ছাত্রাবাস কর্তৃক মোট পুনর্বাসন:

শিক্ষা প্রতিষ্ঠান

সংখ্যা (জন)

১. মানসিক প্রতিবন্ধী বিদ্যালয় ও ছাত্রাবাস

৮০১

২. শ্রবণ প্রতিবন্ধী ছাত্রাবাস (বালিকা)

১০২০

৩. দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাস (বালিকা)

৮৯০

৪. বিএসএড

১০৫৫

৫. এম এস এড

১২৫

মোট

৩৮৯১

৪) শিক্ষা পদ্ধতিঃ

জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের বিদ্যালয়গুলোতে সাধারণ বিদ্যালয়ের মত ন্যাশনাল কারিকুলাম অনুসরণ করা হয়। তবে বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা কারিকুলাম প্রাথমিক শিক্ষার প্রচলিত কারিকুলাম হতে কিছুটা সহজ ও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। এখানে ছাত্র ছাত্রীদের বিশেষ পদ্ধতিতে শিক্ষা দেয়া হয়। যেমন-

  • বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বিহেভিয়ার মডিফিকেশন থিওরি, ওয়ার্ক এনালাইসিস, মডেলিং, চেইনিং, শেইপিং, প্রম্পটিং,রিইনফোর্সমেন্ট, প্লে -থেরাপি, মিউজিক থেরাপি ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা হয়।

  • প্রতিটি শিক্ষার্থীদের জন্য ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা (আই.ই.পি) তৈরি করা হয়।

  • শারীরিক সমস্যাগ্রস্থ শিশুদের জন্য নিয়মিত ফিজিওথেরাপি ও স্পীচ থেরাপির ব্যবস্থা রয়েছে।

  • বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য ইশারা ভাষা, সর্বিক যোগাযোগ পদ্ধতি, এদের কথা বলা প্রশিক্ষণ ও হিয়ারিং এইড ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়।

  • দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। এছাড়া গণিত শিখানোর জন্য এবাকাস ওনিরাপদ চলাচলের জন্য ওরিয়েন্টেশন ও মবিলিটি প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

৫) শিক্ষা সহায়ক অন্যান্য কার্যক্রমঃ

প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়ন ও বুদ্ধিমত্তা বিকাশের জন্য জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রমের প্রশিক্ষণ দিয়ে থাকে।

  • কেন্দ্রের ৩টি বিদ্যালয়ের সকল প্রতিবন্ধী শিশুর জন্যে এ,ডি,এল (দৈনন্দিন কার্যাবলী) প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

  • মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদেরকে একজন অভিজ্ঞ সংগীত শিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত সংগীত শিক্ষা দেয়া হয়। তাছাড়া বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের অভিনয় ও নৃত্য এবং দৃষ্টি প্রতিবন্ধীদের আবৃত্তি ও গল্প বলা ইত্যাদি বিষয়ে পারদর্শী করে তোলার ব্যবস্থা রয়েছে।

  • প্রতিবন্ধী শিশুদের নিয়মিত শরীরচর্চা ও খেলাধূলার ব্যবস্থা আছে । এর জন্য একটি বড় খেলার মাঠ রয়েছে এবং একজন অভিজ্ঞ শরীরচর্চা শিক্ষক আছেন। তাছাড়া স্কাউটিং বিষয়ে কেন্দ্রস্থ ৩টি বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকার স্কাউট প্রশিক্ষণ রয়েছে ,যাদের তত্ত্বাবধানে প্রতিবন্ধী শিশুদের স্কাউট প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া স্পেশাল অলিম্পিয়াডে মানসিক, বাক ও শ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে।

৬) চিকিৎসা সুবিধা :

কেন্দ্রের সকল প্রতিবন্ধী শিশুর নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা সেবা প্রদানের জন্য একজন খন্ডকালীন ডাক্তার ও একজন সার্বক্ষণিক নার্স নিয়োজিত রয়েছেন। এখানে প্রাথমিক চিকিৎসা সুবিধাসহ ঔষধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী বিনামূল্যে প্রদাণ করা হয়।

৭) প্রতিষ্ঠালগ্ন হতে এ পর্যন্ত সকল কার্যক্রমের সফলতা :

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দানের একমাত্র সরকারি কলেজ হিসেবে বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ সারা দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের একবছর মেয়াদি বি এস এড কোর্সসহ স্বল্প মেয়াদি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৫ সাল থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কোর্সের সমাপ্তকৃত ব্যাচের সংখ্যা ২৯ টি এবং এ পর্যন্ত ১০৫৫ জন প্রশিক্ষণর্থী বি এস এড ডিগ্রী নিয়ে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কার্যালয়ে কর্মরত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সাল থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত মাস্টার্স অব স্পেশাল এডুকেশন (এমএসএড) কোর্সের সমাপ্তকৃত ব্যাচের সংখ্যা ০৪ টি এবং এ পর্যন্ত ১২৫ জন প্রশিক্ষণর্থী এম এস এড ডিগ্রী নিয়ে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কার্যালয়ে কর্মরত আছেন। এছাড়া তিনটি বিদ্যালয় থেকে ১৯৯২ সাল হতে ২০২৫ পর্যন্ত প্রায় ২৭১১ জন প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রতিবছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে সফলতা অর্জন করে আসছে। তাছাড়া অত্র কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত বাক - শ্রবণ, দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী বিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় ২০ জন করে প্রতিবন্ধী শিশু প্রাথমিক সমাপনী ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হচ্ছে। এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীরা অভ্যন্তরে প্রাক-প্রাথমিক ভকেশনাল প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। তারা নিজেদের জীবনে, পরিবারে ও সমাজের উন্নয়নে সাধারনের ন্যায় সমান তালে এগিয়ে যাচ্ছে।

৮) ভবিষ্যৎ পরিকল্পনা:

(১) ব্রেইল পদ্ধতি, ইশারা ভাষা এবং আইইপির বিষয়ে ০৩ (তিন) মাসের স্বল্পমেয়াদি কোর্স এবং ০৬ মাসের ডিপ্লোমা কোর্স প্রবর্তন।

(২) অটিজম বিদ্যালয় স্থাপনসহ আবাসিক ব্যবস্থার জন্য আধুনিক ভবন নির্মাণ এবং দক্ষ জনবল নিয়োগের ব্যবস্থা করা।

(৩) অকুপেশনাল থেরাপিস্ট ও সাইকোলোজিস্ট পদ সৃজন ও জনবল নিয়োগ ।

(৪) যুগোপযোগী থেরাপি গার্ডেন/সেন্সরি গার্ডেন স্থাপন করা ।

(৫) প্রতিবন্ধিতা বিষয়ে গবেষণার জন্য আধুনিক গবেষণাগার স্থাপন ,প্রয়োজনীয় জনবল এবং উপকরণের ব্যবস্থা করা।

(৬)বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সমাপ্ত করার পর (১৮ বছরের উর্ধ্বে) মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আবাসিক কেন্দ্র স্থাপন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ ।

(৭) বি এস এড ও এম এস এড শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন নির্মার্ণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন