কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ এ ১১:৫৫ AM

ছোটমনি নিবাস

কন্টেন্ট: পাতা

পিতৃ-মাতৃ পরিচয়হীন ০-৭ বছর বয়সী পরিত্যক্ত/পাচার হতে উদ্ধারকৃত শিশুদের ছোটমনি নিবাসে লালনপালন করা হয়। সমাজসেবা অধিদফতর ৬ বিভাগে অবস্থিত ৬টি ছোটমনি নিবাসে শিশুদের মাতৃস্নেহে প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও সাধারণ শিক্ষা প্রদান করছে।

সেবাসমূহ

  • পরিত্যক্ত ও দাবীদারহীন শিশু উদ্ধার;
  • থানায় সাধারণ ডাইরী;
  • কেন্দ্রে গ্রহণ, সরাসরি ভর্তি ও নিবন্ধন;
  • লালনপালনের পূর্ণ দায়দায়িত্ব এবং অভিভাবকত্ব গ্রহণ;
  • মাতৃস্নেহে প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান;
  • শিশুদের সরকারি খরচে আবাসন, ভরণ-পোষন, শিক্ষা, চিকিৎসা সেবা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থাকরণ;
  • সাত বছর বয়সের পর সরকারি শিশু পরিবারে স্থানান্তর।

    সেবা গ্রহীতা

  • পিতৃ-মাতৃ পরিচয়হীন ০-৭ বছর বয়সী পরিত্যক্ত/পাচার হতে উদ্ধারকৃত শিশু

কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ

সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা ছোটমনি নিবাস পরিচালনা করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে উপতত্ত্বাবধায়ক ছোটমনি নিবাস পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা পর্যায়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি কার্যক্রম বাস্তবায়ন কমিটি ছোটমনি নিবাস পরিচালনা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ছোটমনি নিবাসের উপতত্ত্বাবধায়ক উক্ত কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করেন।

সেবাদান কেন্দ্র

  • ছোটমনি নিবাস,আজিমপুর, ঢাকা;
  • ছোটমনি নিবাস, রৌফাবাদ, চট্টগ্রাম;
  • ছোটমনি নিবাস, গ্রেটার রোড, রাজশাহী;
  • ছোটমনি নিবাস, বাগবাড়ী, সিলেট;
  • ছোটমনি নিবাস, মহেশ্বরপাশা, খুলনা;
  • ছোটমনি নিবাস, আগৈলঝরা, বরিশাল।

সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা

১. ছোটমনি নিবাস ব্যবস্থাপনা নীতিমালা ২০০৩

২. শিশু আইন ২০১৩

৩. শিশু আইন, ২০১৩ (সংশোধিত ২০১৮)

নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র

  • যে কোন স্থানে পরিত্যক্ত শিশু প্রাপ্তির তথ্য সংশ্লিষ্ট কেন্দ্রে ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নিকট পৌছানো;
  • ছোটমনি নিবাস পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;
  • যাকাত, ফিতরা, দানসহ ইত্যাদি আর্থিক সহায়তা করা;
  • শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়ন সহযোগিতা;
  • শিশুদের প্রতি সহমর্মি আচরণ করা;
  • শিশুর পরিপূর্ণ বিকাশে সহযোগিতা।

সেবা প্রদানের সময়সীমা

  • তাৎক্ষণিকভাবে ভর্তির পর শিশুর বয়স ৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত।

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা

ক্রমপ্রতিষ্ঠানের নাম ঠিকানাকর্মকর্তার নাম ও পদবীফোন/মোবাইল ও ই-মেইল
০১ছোটমনি নিবাস, ৯-১১, আজিমপুর, ঢাকা

তানজিনা আফরিন

উপতত্ত্বাবধায়ক

মেবাইল নং-০১৭৯৬১৭৩০৫৭

ইমেইল: dys.bh.dhaka@dss.gov.bd

০২ছোটমনি নিবাস, রউফাবাদ, চট্টগ্রাম

জনাব আনোয়ার হোসেন

উপতত্ত্বাবধায়ক

মোবাইল: ০১৬৮৬৪৬৩৬১০

ইমেইল: dys.bh.chittagong@dss.gov.bd

০৩ছোটমনি নিবাস, গ্রেটার রোড, রাজশাহী

জনাব মোসাঃ রেকসোনা খাতুন

উপতত্ত্বাবধায়ক

মোবাইল: ০১৭২২৮১৩৯৯৩

ইমেইল: dys.bh.rajshahi@dss.gov.bd

০৪ছোটমনি নিবাস, বাগবাড়ী, সিলেট

জনাব লাকী পুরকায়স্থ

উপতত্ত্বাবধায়ক

মোবাইল: ০১৭৫১২০০০২১

ইমেইল: dys.bh.sylhet@dss.gov.bd

০৫ছোটমনি নিবাস, মহেশ্বরপাশা, খুলনা

জনাব পারভীন আক্তার

উপতত্ত্বাবধায়ক

মোবাইল: ০১৭১২০২৫৩৯০

ইমেইল: dys.bh.khulna@dss.gov.bd

০৬ছোটমনি নিবাস, আগৈলঝাড়া, বরিশাল

জনাব সুশান্ত বালা

উপতত্ত্বাবধায়ক

মোবাইল: ০১৭১১-১৯০০৩৭

ইমেইল: dys.bh.barisal@dss.gov.bd

কেন্দ্রের বিবরণ

ক্রম

ঠিকানা

নিবাসীর ধরন

অনুমোদিত আসন

বর্তমান নিবাসি

০১ছোটমনি নিবাস, ৯-১১, আজিমপুর, ঢাকা

মিশ্র

১০০

২৭

০২ছোটমনি নিবাস, রউফাবাদ, চট্টগ্রাম

মিশ্র

১০০

৩২

০৩ছোটমনি নিবাস, গ্রেটার রোড, রাজশাহী

মিশ্র

১০০

১৫

০৪ছোটমনি নিবাস, বাগবাড়ী, সিলেট

মিশ্র

১০০

৩৬

০৫ছোটমনি নিবাস, মহেশ্বরপাশা, খুলনা

মিশ্র

১০০

১৯

০৬ছোটমনি নিবাস, আগৈলঝাড়া, বরিশাল

মিশ্র

১০০

১৪

মোট

৬০০

১৪২

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন